সুনামগঞ্জে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি কাভার্ডভ্যানসহ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ান বিজিবি।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার শান্তিগঞ্জ এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি কাভার্ড ভ্যানসহ ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি আটক করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য ৩কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
অভিযানে জেলা প্রশাসকের কার্যালায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বিজিডিও-৩২৩ সহকারী পরিচালক মোঃ সেলিম রানা সহ ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহন করে।
এ ব্যাপারে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় শাড়ী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।







