বিশ্বনাথে নিজ ইউনিয়নবাসীর সাথে আশিকুর রহমান রানার মতবিনিময়
সিলেটের বিশ্বনাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, আমি আপনাদের কারো ভাই, কারো ভাতিজা এবং নাতী। আজকে আপনারা এখানে এসে আমাকে যে ভালবাসা দেখিয়েছেন এবং আমার ডাকে এসেছেন আমি আমার ইউনিয়নবাসীসহ আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দল যদি চেয়ারম্যান পদে আমাকে বিবেচনা করে এবং মনোনয়ন দেয়, আমি দলমত নির্বিশেষে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি। আমি কথা দিচ্ছি আমাকে যদি আপনারা নির্বাচিত করেন গোটা ইউনিয়নবাসীকে নিয়ে একটি সুন্দর আধুনিক ও স্বনির্ভর ইউনিয়ন উপহার দেবো।
গতকাল (৭ নভেম্বর) রাতে খাজাঞ্চীতে একটি কমিউনিটি সেন্টারে জাতীয় সংহতি দিবস উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গৌছ আলী বাবুলের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সিলেট জেলা যুবদলের সদস্য আব্দুল হান্নান।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব রাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল খান মুন্না, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসবর আলী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য খায়রুল ইসলাম বাবুল,ইউনিয়ন বিএনপি নেতা ধন মিয়া, ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সমচু মিয়া, ৯নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত করেন আনোয়ার হোসেন ও পরিশেষে মোনাজাত পরিচালনা করেন মুফতির বাজার মসজিদের ইমাম ও খতিব।







