তাহিরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সুনামগঞ্জের তাহিরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৩০ জন সমবায়ীগণের অংশ গ্রহণের মধ্য দিয়ে র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের শেষ করে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য্য, তাহিরপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর ইউসিসিএর সভাপতি নাসের উজ্জ্বল, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মেল হক নাসরুমসহ সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সততা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর সভায় বক্তাগন বলেন,ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল হবার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।







