জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তাহিরপুরে উপজেলা প্রশাসন ও বিএনপির সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির আয়োজনে র্যালী পরবর্তী আলোচনা সভা পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুপুরে উপজেলা বিএনপির আয়োজন সভা অনুষ্ঠিত হয়।
সকালল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে সদরের পূর্ব বাজারে র্যালী পরর্বতী আলোচনা সভা সভাপতিত্ব করে উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,রাখাব উদ্দিন,সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।







