সিলেটে দুই সাংবাদিকের উপর হামলা, শোয়া কর্মসূচী ঘোষণা
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৪৫তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে যুক্তরাজ্য চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিলের সিলেটীদের নিয়ে সাম্প্রতিক কিছু বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে নিরাপদ, জনবান্ধব ও সেবার মানোন্নয়নের দাবী নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৯ অক্টোবর সোমবার বিকাল ৪.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে যুক্তরাজ্য চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিলের সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভা এবং সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের উপর হামলাকারীদের শাস্তির দাবী ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে নিরাপদ ও সেবার মান বৃদ্ধির দাবীতে ১০ মিনিট শোয়া কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, সিলেটের অন্যতম বৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন সিলেট বিভাগসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো মানুষ চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালটির বিভিন্ন পর্যায়ে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও ঘুষ লেনদেনের কারণে রোগী ও স্বজনদের মধ্যে মারাত্মক অসন্তোষ বিরাজ করছে। হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রমে সমন্বয়হীনতা, দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম এবং সর্বক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগ রোগীদের চিকিৎসাসেবা গ্রহণকে জটিল করে তুলছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র রোগীদের অনেকেই প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা আরো বলেন, গত ২৮ অক্টোবর বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের খবর পেয়ে রাত ১০টার দিকে তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪-এর নিজস্ব প্রতিবেদক নিবেন্দু তালুকদারের উপর নির্মম ও নৃশংসভাবে কতিপয় ইন্টার্ন চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়রা হামলা চালায়। এসময় স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাঁদের মাথায় আঘাত করা হয় এবং বেধড়ক মারধর করা হয়। এতে দুজনই রক্তাক্ত ও গুরুতর আহত হন। সাংবাদিকেরা নিজেদের পরিচয়পত্র দেখানোর পরও যেখানে হামলা থেকে রেহাই পাননি সেখানে সাধারণ জনগণ তাদের হাত থেকে কিভাবে রক্ষা পাবে? সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভোগান্তি বাড়ছেই, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে নানা প্রশ্ন? বক্তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, দুর্নীতি ও ঘুষের বিষয়ে তদন্তের দাবি ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের জোর দাবী জানান।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া খান, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সুহেল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, নেতৃবৃন্দদের মধ্য থেকে হরিমোহন রায়, শ্রীকান্ত দাস, কুমোদ রঞ্জন হাজরা, যাদব চন্দ্র তালুকদার, নাহিদুল ইসলাম, মোঃ সেলিম, মোঃ রুহুল আমিন, আরিফ মোল্লা, মোঃ আব্দুল লতিফ, মোঃ জসিম উদ্দিন, ছুবাব মিয়া, ঝুমা দেব, সৌরভ বিশ্বাস, দিলাল আহমদ, ক্ষমা দেব, ঋষিকেশ দাশ লিটন, অনিল দাশ, সজীব মহালদার, মোঃ সহিদুল ইসলাম, মঈনুদ্দীন ও মামুন চৌধুরী।







