আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে দলীয় কার্য্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্য্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
একই সময়ে উপজেলার বাদাঘাট ইউনিয়ন ও উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
তাহিরপুরে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাসরুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন, নাসের উজ্জ্বল, মুরসালিন আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন মিয়া, যুগ্ম আহবায়ক জুবায়ের জয়নাল স্বেচ্ছাসেবকদল নেতা পারভেজ জামান, ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। এদের কঠোরভাবে দমন করতে হবে। কোনোভাবেই এদের ছাড় দেয়া হবে না৷ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাঠে আছে বিশৃঙ্খলা সৃষ্টি করলেই কঠিন জবাব দেয়া হবে।







