বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে কানাইঘাটে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের দনা বাজার,পাহাড়ে এলাকায় অবস্থিত মর্নিং সান ইসলামিক কিন্ডারগার্টেনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দনা বাজার মর্নিং সান ইসলামিক কিন্ডারগার্টেনে প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৭০০শত রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সিলেটের ইনক্লুসিভ আই হাসপাতাল-এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়।
প্রায় ৭০০ শত রোগী পেলেন চিকিৎসাসেবা, ক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষার পর ছানি অপারেশনের জন্য ১২৫জন রোগীকে নির্বাচিত করা হয়। তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, যাদের অপারেশনের প্রয়োজন হয়নি, তাদের সবাইকে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
সিলেটের কানাইঘাট উপজেলার দুর্গম এলাকায় এলাকাবাসীর দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আল্লামা বালাউটি ছাহেব বাড়ির এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদান করে সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার।
এসময় উপস্থিত ছিলেন, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা মাশুকুর রহমান মারুফ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়রাম্যান এম এ রশিদ বাহাদুর, সিলেটের ইনক্লুসিভ আই হাসপাতাল-এর চেয়ারম্যান ছাব্বির আহমদ, চক্ষু বিশেষজ্ঞ এনায়েতুর রহমান, কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের বর্তমান মেম্বার ফখরুল ইসলাম সাবেক মেম্বার মাহতাব উদ্দিন, লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন, মর্নিং সান ইসলামিক কিন্ডারগার্টেনে প্রধান শিক্ষক হোসাইন আহমদ, সমাজসেবক সায়েক আহমদ চৌধুরী, এইচ কে জুয়েল, সুরমাবাজার ব্যবসায়ী ফখর উদ্দিন চৌধুরী, জামাল তাপাদার, সুলেমান আহমদ, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব রফিক মিয়াসহ স্থানীয় সমাজসেবক, রাজনীতিবিদ, খাসিয়া জনগোষ্ঠী, দনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিতি ছিলেন।







