নবীগঞ্জে আজিজুর রহমান আজিজকে বিশাল গণসংবর্ধনা
নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে গ্রেটার ম্যানচেস্টার যুবদলের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ-কে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পানিউমদা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
বুধবার বিকেলে পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমদ ও দিনারপুর কলেজের প্রভাষক আলী আমজাদ এবং ডি এস বি আব্দুল মোহাইমিন চৌধুরী বাবুর সঞ্চালনায় উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক সরফরাজ আহমদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক অরবিন্দু রায়, উপজেলা জাসাস এর সাবেক সভাপতি কাজী সেলিম, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রবাসী নেতা আজিজুর রহমান আজিজ-কে বরণ করে নিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং অনুষ্ঠানস্থল নানা আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের একপর্যায়ে পানিউমদা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আজিজুর রহমান আজিজকে ক্রেস্ট প্রদান করা হয় এবং পাশাপাশি প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতেও ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট প্রদানের পর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।







