সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মঈন আহমদকে স্বপদে বহাল
সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. মঈন আহমদের উপর বহিষ্কৃত আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সিলেট সদর উপজেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ মাসুর রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. মঈন আহমদকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক উক্ত অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাঁকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ইতিমধ্যে এই সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।







