আগামী দিনেও তারেক রহমান আপনাদের পাশে থাকবেন: এমপি কামরুল
অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মানবিক সহায়তা নগদ টাকা ও চাল বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
তিনি বলেন, অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক প্রতিশ্রুতি দিয়েছিলেন সহায়তা দিবেন ঈদের আগেই আপনাদের হাতে তুলে দিলাম আর আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পাশে থাকবেন। প্রকৃত ক্ষতিগ্রস্তদের খুঁজে বের করতে হবে কারন এটি তাদের অধিকার। নতুন করে বাংলাদেশকে সাজাতে তারেক রহমান চেষ্টা করছেন তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করতে হবে প্রত্যান্ত এলাকা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত। আর অপপ্রচার প্রতিরোধ সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থা থেকে কাজ করার আহবান জানান।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর রুকন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন, শাখাওয়াত হোসেন, সাইদুল কিবরিয়া, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।







