শাল্লায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে “কৃষি কার্ড” বিতরণ
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় মঙ্গলবার (২৬ মে) এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াশ চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি বরেন্দ্র চন্দ্র দাস, ৩নং বাহারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, বিএনপি নেতা নিতাই দাস এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ চৌধুরী, ইকরামুল হোসেন, রাহুল সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।







