আয়ারল্যান্ড প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: এলাকায় আতঙ্ক
নাসিমপুর, দোয়ারাবাজরে আয়ারল্যান্ড প্রবাসী সাইফুর রহমানের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে সমুজ আলী সহ গংদের কর্তৃক বর্বরোচিত হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল অনুমান সন্ধা ৭.০০ ঘটিকার সময় এই হামলার ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সমুজ আলী ও তার ভাই বাতিজাদের নিয়ে সাইফুর রহমানের বাড়িতে প্রবেশ করে। বাড়ির ভেতরে ঢুকে তারা ব্যাপক ভাঙচুর চালায়। সমুজ আলীর সন্ত্রাসীরা সাইফুর রহমনকে খুঁজতে থাকে এ সময় তার মা বাধা দিতে গেলে থাকে সন্ত্রাসীদের হাতে থাকা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরিবারের সদস্যদের মারধর করে ও বলে যে, সাইফুর রহমান যদি দেশে আসে তাকে আমরা হত্যা করব অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বাড়ির একটি অংশে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ন নথিপত্র ভস্মীভূত হয়ে যায়। আয়ারল্যান্ড থেকে টেলিফোনে প্রবাসী সাইফুর রহমান জানান, আমি বিদেশে হাড়ভাঙা খাটুনি করে দেশে সম্পদ করেছি। অথচ আজ আমার নিজ বাড়িতেই পরিবার নিরাপদ নয়। পরিকল্পিতভাবে আমাকে হত্যা ও আর্থিকভাবে নিঃস্ব করার জন্য এবং ভয় দেখানোর জন্য এই হামলা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় থানা পুলিশ।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। এটি একটি পরিকল্পিত হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।








