একনেকে অনুমোদনের পর বাস্তবায়ন না করে স্থানান্তর করতে দেওয়া হবে না
কোটি কোটি টাকা সরকার রাজস্ব নিয়ে আর আমাদের বঞ্চিত করা হবে তা মানা যায় না। একনেকে অনুমোদন হয়েছে, বাস্তবায়ন না করে স্থানান্তর করা হবে তা আমাদের অস্তিত্বের প্রশ্ন। সেই প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না, আমাদের আন্দোলন কেবল শুরু হয়েছে তা চলবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তাহিরপুরেই স্থাপন করতে হবে অন্যথায় কঠোর পদক্ষেপ নেয়া সহ আন্দোলন করবো, প্রয়োজনে রক্ত দিবো তারপরও তাহিরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চাই বলে জানিয়েছেন মানববন্ধনে বক্তারা।
শনিবার (২৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতারা একাত্মাপোষন করে ঐক্যমত করেন।
আমাদের এলাকা থেকে কোটি কোটি টাকার রাজস্ব নেয় সরকার আর আমাদের বঞ্চিত করা হয় সব সময়। খাওয়ার জন্য মধু নিতে পারলে আমাদেরকে দিয়ে আবার কেন নিপাত হবে।
বক্তারা বলেন, ২০২৩ সালে ৩১ আগস্ট মাসে ৩ হাজার ৭ শত ৫১ কোটি টাকা ব্যয়ে ৫০ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একনেকে অনুমোদন হয়। এরমধ্যে তাহিরপুর উপজেলায় একটি ও শান্তিগঞ্জ উপজেলায় একটি। সেগুলো ২০২৮ সালের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়। জায়গা নির্ধারণ করা হয়েছে এবং একোয়ার করা হয়েছে মালিকদেরকে চিঠিও দেয়া হয়। কিন্তু সম্প্রতি জানতে পারলাম একনেকে অনুমোদন হওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তাহিরপুর থেকে কেটে জগন্নাথপুরে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তারা আরো বলেন, তাহিরপুর উপজেলা অবহেলিত উন্নয়ন বঞ্চিত দীর্ঘদিন ধরে। এর পূর্বেও বিভিন্ন সরকারি স্থাপনা হওয়ার কথা থাকলেও হয়নি, বার বার বৈষম্য করা হচ্ছে। তাহিরপুরবাসী এর কঠিন জবাব দিবে,আর থেমে থাকবে না। যদি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তাহিরপুরে না হয়।
এসময় হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মোসায়েল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুজাম্মিল হক নাসরুম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর সদর ইউনিয়নের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, হাওর ও নদী বাচাঁও আন্দোলন সুনামগঞ্জ জেলার সদস্য সচিব সুহেল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসান রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই দাবী আদায়ের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করবে।








