জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করে লাভ হবে না: এমপি প্রার্থী তোফায়েল
দাঁড়ি পাল্লা দেশের সেবক হলে অমুসলিম সহ সকলেই নিরাপদ ,ইনসাফ পাবে,জীবন ভর চেষ্টা করবো বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান।
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, যারা ফ্যামিলি কার্ড,কৃষি কার্ড দিবেন বলে দেশের জনগনকে ভুল বুঝাচ্ছেন তাদের বলি আমরা বেহেশতে টিকিট বিক্রি করি না তবে,আমরা সব জায়গায় গিয়ে কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে বেহেশতে যাওয়া যাবে। আমরা এ ও বলি ৫৪ বছরে দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, অন্যায়, লুটপাট,ব্যাবিচার শেষ করে দিয়ে উন্নত,সমৃদ্ধি দেশ হিসাবে মাথা উচু করে বাচঁতে,তার জন্য দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত করতে হবে এর কোনো বিকল্প নেই যা ইতিমধ্যে দেশের সকল নাগরিকগন বুঝতে পেরেছেন তাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার করে লাভ হবে না।
শনিবার (২৪ জানুয়ারি) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে দাঁড়িপাল্লা মিছিল পরবর্তী সভায় তিনি কথা গুলো বলেন।
তিনি প্রশাসনসহ নির্বাচনে দায়িত্বে যারা থাকবেন তাদের উদ্দেশ্যে বলেন,আপনরা আপনাদের দায়িত্ব সঠিক ও নিরপেক্ষ ভাবে পালন করবেন। কাউকে ভয় পাবেন না। আপনারা কোনো ভাবেই জাতির বিরুদ্ধে কাজ করবেন না, কারো পক্ষপাতিত্ত করবেন না। তিনি সবার প্রতি আহবান জানিয়ে বলেন আসুন সবাই মিলে একটি উৎসব মুখর পরিবেশ নির্বাচন সম্পন্ন করি।
তিনি আরও বলেন,আপনারা সবাই দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন করতে আর চাঁদাবাজি, লুটপাট,দখববাজ বন্ধ করতে নিরাপত্তা নিয়ে শান্তিতে বসবাস করতে দাঁড়ি পাল্লায় ভোট দিন আর সবাই দাঁড়ি পাল্লার প্রার্থী হয়ে একেক জন তোফায়েল হয়ে সবার কাছে যাবেন সালাম দিয়ে ভোট চাইবেন। আশা করি সবাই দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত হবে।
এসময় তিনি বলেন, বাদাঘাট বাজারের ব্যবসায়ী ভাইদের ব্যবসা বান্ধব করাসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করবো। দাঁড়ি পাল্লার দেশের সেবক হলে অমুসলিম সহ সকলেই নিরাপদ ,ইনসাফ পাবে,জীবন ভর চেষ্টা করবো।
তিনি জানান যত প্রতিবন্ধকতা হউক নতুন কিছু চাই,নতুন কিছু করতে চাই,নতুনের জয়গান আর নতুন প্রজন্মের কথা বলতেই হবে। দেশে ৫৪ বছরে যে সড়ক,চিকিৎসা,শিক্ষাসহ সকল ক্ষেত্রে পিছনে রাখা সুনামগঞ্জের সকল স্তরের মানুষ অধিকার নিশ্চিত করতে চাই।
এসময় জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতাকর্মী কর্মী সমর্থক গন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।







