কালাউক উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আয়াতুল ইসলাম
হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালাউক উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আয়াতুল ইসলাম।
গত ২০ মে বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোঃ তারেক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৪ সদস্যের সমন্বয়ে অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
অ্যাডহক কমিটির নের্তৃবৃন্দরা হলেন সভাপতি অ্যাডভোকেট আয়াতুল ইসলাম, লুৎফুন নাহার শিক্ষক প্রতিনিধি (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত), অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আলী (উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত) ও সদস্য সচিব প্রধান শিক্ষক কালাউক উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য যে অ্যাডভোকেট আয়াতুল ইসলাম হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে অত্যান্ত স্বনামের সাথে আইনি পেশা পরিচালনা করে আসছেন এবং তিনি লাখাই উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে কেন্দ্রীয় ও জেলা নের্তবৃন্দের দিকনির্দেশনায় দল কে সুশৃঙ্খল ভাবে গোছানোর লক্ষ্যে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন।







