ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির সভা অনুষ্ঠিত
ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল বডি, শিক্ষক ও কর্মকর্তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় ক্যাম্পাসে আরো সিকিউরিটি ক্যামেরা স্থাপন, বাস পার্কিংসহ ক্যাম্পাস ভবনের আশেপাশের এলাকায় স্থাপিত সিকিউরিটি ক্যামেরা রেগুলার তদারকি এবং সিকিউরিটি গার্ডদের নিয়মিত পাহারাদিতে নির্দেশ প্রদাান করেন।
সভায় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তর প্রধান ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।







