মৌলভীবাজারে পানির ট্যাংকের ভেতর থেকে ছাত্রলীগ কর্মী রিয়ান গ্রেপ্তার
চব্বিশের ১৮ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা এবং ২০২৩ সালে সংসদ সদস্য এম নাসের রহমানের ওপর হামলার ঘটনায় চিহ্নিত পলাতক আসামি রিয়ান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকার বাসার পানির ট্যাংকের ভেতর থেকে ২ ঘণ্টার অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বাজার এলাকায় রিয়ান আহমেদের বাসায় অভিযান চালানো হয়। দীর্ঘ ২ ঘণ্টার অভিযান শেষে বসতবাড়ির পানির ট্যাংকের ভেতরে আত্মগোপন করে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রিয়ান আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।







