লাখাইয়ে নবাগত সহকারী কমিশনার হিসেবে যোগদান করলেন আকন্দ
লাখাই উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন সোহাইব হাসান আকন্দ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকালে তিনি লাখাই উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাইব হাসান আকন্দকে ফুল দিয়ে বরণ করে নেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।
এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সোহাইব হাসান আকন্দ এর আগে যশোর জেলা অফিসে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাইব হাসান আকন্দ যোগদানের মধ্য দিয়ে লাখাই উপজেলা ভূমি প্রশাসনের কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।







