লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
হবিগঞ্জের লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও গণউপদ্রবের অভিযোগে কালাউক বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মুদি দোকানি সিরাজুল ইসলামকে ৫ হাজার টাকা এবং একই আইনের ৪৬ ধারায় ফল ব্যবসায়ী কাজল মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।
অভিযান পরিচালনাকালে লাখাই থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন তৎপর রয়েছে।







