সিংহগ্রামে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া
দীর্ঘদিনের অনাবৃষ্টি থেকে মুক্তি, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং চলমান ফসলের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার আশায় লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের সিংহগ্রামে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে সিংহগ্রাম বড় মসজিদ প্রাঙ্গনে এ নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে গ্রামের শত শত ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
নামাজ ও বিশেষ দোয়া পরিচালনা করেন সিংহগ্রাম বড় মসজিদের খতিব মাওলানা সোহাইল আহমেদ।
এসময় মুসল্লিরা মহান আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন এবং অনাবৃষ্টি, খরা ও ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য বিশেষ মোনাজাত করেন।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, কৃষি ও কৃষকের সমৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সকলকে হেফাজতের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।







