মদিনাতুল উলূম মহিলা মাদরাসার হিফজ সমাপনী ছাত্রীদের সংবর্ধনা
২০২৫-২৬ শিক্ষাবর্ষে মদিনাতুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানার হিফজ সমাপনী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় মাদরাসার অফিস কক্ষে এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দীন আহমদ। মাদরাসার সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাইখুল হাদীস মাওলানা ইমাম উদ্দীন, মাওলানা ইমদাদুল্লাহ, মুফতি ফখরুদ্দীন, মুফতি ওলীউর রহমান, হাঃ মাওঃ আব্দুল রহমান, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা রুহুল আমীন এবং সহকারী প্রিন্সিপাল মাওলানা শফি আহমদ।
হিফজ সমাপনী শিক্ষার্থীদের অভিভাবকরা মাদরাসার প্রশংসা করে বলেন, “মহিলা মাদরাসা অনেক রয়েছে, তবে এই মাদরাসাটি আমাদের সন্তানদের জন্য যুগোপযোগী এবং মানসম্মত শিক্ষা প্রদান করে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।







