মরিচ চাষ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন সুইস কৃষক
বিশেষ চাষাবাদ পদ্ধতি ও নিয়ন্ত্রিত পরিবেশে বিশ্বের দীর্ঘতম মরিচ চাষ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এক সুইস কৃষক। অস্বাভাবিক লম্বা মরিচটি পূর্ণ আকারে বেড়ে ওঠার পর পরিমাপ করা হয়। এরপর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এটিকে রেকর্ডে থাকা বিশ্বের দীর্ঘতম মরিচ হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জানা গেছে। এই অর্জন অস্বাভাবিক বড় সবজি চাষে আগ্রহী কৃষিপ্রেমী ও বিশেষজ্ঞদের মধ্যে সাড়া ফেলেছে। খবর সামা টিভির।
অস্বাভাবিক মরিচের রেকর্ড নিশ্চিত গিনেসের
মরিচটির বেড়ে ওঠা সম্পূর্ণ হওয়ার পর সতর্কতার সঙ্গে এর দৈর্ঘ্য পরিমাপ করা হয়। এরপর এটিকে রেকর্ড গড়া মরিচ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, মরিচটির দৈর্ঘ্য প্রচলিত মরিচের তুলনায় উল্লেখযোগ্যভাবে বড়ো। এর কারণে এটি আগের রেকর্ড ভেঙ্গে নতুন রের্কড গড়তে সক্ষম হয়েছে। অস্বাভাবিক আকারের এই মরিচটি আন্তর্জাতিকভাবেও বেশ পরিচিতি পেয়েছে।
বিশেষ পদ্ধতিতে বেড়ে উঠেছে দৈত্যাকার মরিচ
কৃষক জানান, রেকর্ড গড়ার জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখা ছিলো গুরুত্বপূর্ণ। মরিচ গাছটি বেড়ে ওঠার পুরো সময় তাপমাত্রা ও মাটির আর্দ্রতা নিবিরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়া বিশেষ প্রাকৃতিক সার ব্যবহার করা হয়েছে। এতে গাছটি অতিরিক্ত পুষ্টি ও শক্তি পেয়েছে। ফলে লম্বা মরিচটিকে ধরে রাখতে এবং ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করতে পেরেছে।
বিশাল আকারের সবজি চাষে বাড়ছে আগ্রহ
অস্বাভাবিক বড়ো আকারের সবজি ও ফল উৎপাদনের প্রতি আগ্রহ বেড়েছে কৃষকদের। বিশাল আকারের কুমড়া, গাজর, টমেটোসহ বিভিন্ন ফসল চাষের মাধ্যমে রেকর্ড গড়ার চেষ্টা কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ চাষাবাদ পদ্ধতি পরীক্ষা করতেও অনেকে উদ্যোগ নিচ্ছে। রেকর্ড করা এই মরিচ দেখিয়েছে, যত্ন সহকারে চাষাবাদ, পরিবেশ নিয়ন্ত্রণ ও সঠিক পুষ্টি প্রয়োগের মাধ্যমে অস্বভাবিক আকারের ফসল উৎপাদন করা সম্ভব।







