শান্তিগঞ্জ বাজারে পূর্ব শত্রুতার জের ধরে যুবক খুন, থানায় মামলা দায়ের
শান্তিগঞ্জ উপজেলার অন্তর্গত শান্তিগঞ্জ বাজারের মা ভেরাইটিজ ষ্টোরের সামনে জোবায়ের মিয়া নামীয় যুবকের বস্তাবন্দি লাশ পাওয়ার খবর পাওয়া যায়।
সরজমিনে গিয়ে জানা যায় তেঘরিয়া গ্রামের রওশন খান সাগরের ছেলে জোবায়ের গতকাল রাত থেকেই নিখোঁজ ছিল। তার পরিবারের লোকজন রাত অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান পায়নি। পরের দিন সকালে মা ভেরাইটিজ ষ্টোরের সামনে বস্তাবন্দী লাশ দেখে প্রত্যক্ষদর্শীরা শান্তিগঞ্জ থানায় যোগাযোগ করলে শান্তিগঞ্জ থানার পুলিশ এসে বস্তা খুলার পর লাশের পরিচয় সনাক্ত করা হয়।
নিহত জোবায়ের মিয়ার পিতা রওশন খান সাগরের সাথে কথা বললে তিনি জানান, গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে জামাত ইসলামকে যুদ্ধাপরাধী বলে বক্তব্য দিলে জামাতের সাথে আমাদের ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আমার ছেলে জোবায়ের মিয়া তাদেরকে প্রতিহত করতে অগ্রণী ভূমিকা পালন করে। তাতে ক্ষিপ্ত হয়ে তারা পরিকল্পিতভাবে আমার ছেলেকে রাতের বেলা হত্যা করেছে। আমি বাদী হয়ে পিনাক দাস, কৃপেশ সরকার, লিয়াকত মিয়া, আরিফ উদ্দিন, কমরুদ্দিন, নঈম উল্লাহ, সমশের আলী, আনোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা আরও আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছি। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এই বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান যে মামলা দায়ের করা হয়েছে এজাহার নামীয় আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।







