সুনামগঞ্জে পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মাননা
সুনামগঞ্জের পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে শিল্প,সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজন সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বন্যার্ঢ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্ত্যরা হলেন-সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সাংস্কৃতিক সংগঠক হিসেবে শাহ নূরজালাল, আবৃত্তিশিল্পে রুনা শাহীন আরা লেইছ, কণ্ঠসংগীতে মো.যোবায়ের বখত ও লোকসংগীতে হীরা মোহন তালুকদার।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমদ, সদস্যসচিব মোনাজির হোসেন সুজন ও সাংবাদিক খলিল রহমানসহ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশে গুণীজনদের মূল্যায়নের জেলা শিল্পকলা একাডেমির এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন প্রজন্মের মধ্যে এবং দেশ, সমাজ,সংস্কৃতির প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।







