বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পরিচয়পত্র বিতরণ
লাখাই উপজেলার ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলে রাব্বির নিজস্ব উদ্যোগে এ পরিচয়পত্র বিতরণ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায় এবং সদ্য বিদায়ী প্রধান শিক্ষক ফজলুল করিম।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র তুলে দেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিতকরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।







