এমপি মিলনের ছোট ভাই গিয়াস উদ্দিন আহমেদ সোহেলের ইন্তেকাল
ছাতক পৌরসভার বাগবাড়ি মহল্লার বাসিন্দা গিয়াস উদ্দিন আহমেদ সোহেল ইন্তেকাল করেছেন। সোমবার বাংলাদেশ সময় ১টায় তিনি লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গিয়াস উদ্দিন আহমেদ সোহেল পৌরসভার বাগবাড়ি গ্রামের মরহুম হাবিব উল্লাহ’র ৩য় পুত্র। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ-৫ আসনের ছাতক-দোয়ারার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও ছাতক ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ এর ছোট ভাই।
মরহুম গিয়াস উদ্দিন আহমেদ সোহেলের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। জানাজার সময় পরবর্তীতে জানানো হবে।







