লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থার নতুন স্টিয়ারিং কমিটি ঘোষণা
লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থা(LUMUNA)-এর ২০২৫–২০২৬ সেশনের নতুন স্টিয়ারিং কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ১৮ মে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ আয়োজিত এক সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সভায় এলইউমুনা-র উপদেষ্টা আশফাক আহমেদ শোভন নবগঠিত স্টিয়ারিং কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। একই সঙ্গে ২০২৪–২০২৫ সেশনের স্টিয়ারিং কমিটি সফলভাবে তাদের দায়িত্ব নবনির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করে।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের বক্তব্যে উঠে আসে, এলইউমুনা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, কূটনৈতিক দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সদ্য সাবেক স্টিয়ারিং কমিটির সদস্যদের অবদানও সভায় বিশেষভাবে স্মরণ করা হয়। তাদের নিষ্ঠা, নেতৃত্ব ও পরিশ্রমের জন্য সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।








