তাহিরপুরে ডেকোরেটার্স, সাউন্ড, ইভেন্টের আলোচনা সভা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ডেকোরেটার্স, সাউন্ড, ইভেন্টের উদ্যোগে উপজেলার সকল মালিকগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে তাহিরপুর সি.এন.আর.এস হল রোমে সভায় সভাপতিত্ব করেন হাজী ডেকোরেটার্স এর মালিক হাজী ইসহাক মিয়া।
তাহিরপুর উপজেলা ডেকোরেটার্স,সাউন্ড, ইভেন্ট এর সকল সদস্যবৃন্দের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ডেকোরেটার্স মালিক সমিতি সভাপতি সুবীর এস শুভ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমদ, কোষাধ্যক্ষ মোঃ দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লু দাস, সমন্বয়ক উত্তম হাসান প্রমুখ।
এসময় উপজেলা ডেকোরেটার্স, সাউন্ড, ইভেন্ট এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।







