নবীগঞ্জেে বিদায়ী এসিল্যান্ড প্রত্যয় হাশেম মানুষের ভালবাসায় সিক্ত
বদলিজনিত কারণে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমকে আবেগঘন পরিবেশে বিদায় জানিয়েছেন নবীগঞ্জবাসী।
দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। ভূমি অফিসকে দালালমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি দ্রুত নামজারি, সরকারি জমি ও খাল উদ্ধারে কার্যকর ভূমিকা রাখেন।
বিদায় সংবর্ধনায় বক্তারা তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ সময় প্রত্যয় হাশেম নবীগঞ্জবাসীর ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন ও সাধারণ সেবাগ্রহীতারা তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন কর্মস্থলের সফলতা কামনা করেন।







