সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি’-এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদ, জেলা কমিটি এবং বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দুই পর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শীলা রায় এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. রাজু আহমেদ।
সভায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, চলমান কার্যক্রমের ধারাবাহিকতা, সংগঠনের বিস্তৃতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সাংগঠনিক বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মো.ওবায়দুল হক মিলন। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর মহিবুল ইসলাম, চিত্তরঞ্জন তালুকদার, কুমার সৌরভ, মুর্শেদ আলম, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, সঞ্চিতা চৌধুরী, অ্যাডভোকেট রুহুল তুহীন ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান।
এ ছাড়া বক্তব্য দেন তাহিরপুর উপজেলা কমিটির উপদেষ্টা আবুল হোসেন এবং দোয়ারাবাজার উপজেলা কমিটির উপদেষ্টা আব্দুল আউয়াল। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু।
বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি শাহ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান, ইজাজুল হক চৌধুরী নাছিম, শাহ মোশাহিদ আলম ফয়সল, দপ্তর সম্পাদক আকিব জাবেদ, প্রচার সম্পাদক মোশফিকুর রহমান স্বপন ও সদস্য মুন্না চৌধুরী।
বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ছাতক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলা কমিটির সভাপতি হোসাইন মো. এমরাজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হাসান, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ান, জগন্নাথপুর উপজেলা কমিটির সহ সভাপতি শাহাজান মিয়া, দিরাই উপজেলা কমিটির সভাপতি বদরুজ্জামান বদরুল, সহ সভাপতি ফরিদ আহমদ ও সাধারণ সম্পাদক মামুন আহমদ, শাল্লা উপজেলা কমিটির সভাপতি ইমামুল হক ও সাধারণ সম্পাদক তারেক মিয়া,
ধর্মপাশা উপজেলা কমিটির সভাপতি শাহ কুতুব ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন, তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাসান খান, মধ্যনগর উপজেলা কমিটির সভাপতি আসরাফ উদ্দিন হিল্লোল ও সাধারণ সম্পাদক বিদ্যা মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান ও সহসভাপতি বাহা উদ্দিন, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ইনসান আহমেদ মনির, সদর উপজেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মছিহুর রহমান রাসেল প্রমুখ।







