অসুস্থ আব্দুল আউয়ালকে বাড়িতে দেখতে গেলেন এমপি মিলন
ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অসুস্থ মো. আব্দুল আউয়ালকে দেখতে তাঁর তাতিকোনা গ্রামের বাড়িতে যান সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। শুক্রবার রাতে তাঁর বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
এ সময় ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মজনু মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
কলিম উদ্দিন আহমেদ মিলন অসুস্থ বিএনপি নেতা মো. আব্দুল আউয়ালের সুস্থতা কামনা করেন।







