মাধবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
‘সাক্ষরতা অর্জন করি, বৈষম্য দূর করি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কবির হোসেন ও সহকারী শিক্ষা অফিসার মশিউর রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও একটি বৈষম্যহীন সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
পরে দিবসটির গুরুত্ব তুলে ধরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।







