দিরাইয়ে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের অভিযানে নন-জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই (নিরস্ত্র) দিপক দাস দিপুর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মকসুদপুর গ্রামে অভিযান চালান। পরোয়ানাভুক্ত আসামি দেবী রাম রবি দাসকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দেবী রাম রবি দাস তুফানি রবি দাসের ছেলে। তিনি দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মকসুদপুর গ্রামের বাসিন্দা।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে দিরাই থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







