কানাইঘাটে প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি
কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর করচটি গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল কায়ূমের বাড়িতে দিনে-দুপুর দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে প্রবাসীর স্ত্রী ও পরিবারের লোকজন পার্শ্ববর্তী একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যান। এই সুযোগে দুর্বৃত্তরা প্রবাসীর পাকা ১ তলা বসত ঘরের ভ্যালকনির গ্রীল ভেঙ্গে ভিতরে ডুকে ঘরের প্রত্যেকটি রুমে থাকা আলমারী ও সকেস ভেঙ্গে জিসিনপত্র তছনছ করে নগদ ৫০ হাজার হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। দিনে-দুপুরে প্রবাসীর বাড়িতে এমন চুরির ঘটনায় এলাকার লোকজন হতবাঁক হয়েছেন।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের আসামী করে শুক্রবার বিকেলে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় অনেকে জানিয়েছেন এলাকায় উঠতি বয়সী অনেক তরুণ ও যুবক মাদকাসক্ত হয়ে পড়ায় নেশার টাকা জোগাড় করতে মানুষের বাড়ি-ঘর থেকে মালামাল ও জিনিসপত্র চুরি করছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবী জানিয়েছেন তারা।







