সীমান্তে হত্যা ও পুশইনের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্ত হত্যা ও জোরপূর্বক পুশ-ইন বন্ধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলার আদমপুর বাজারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশের সীমান্ত পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং অর্থনৈতিক সংকটের তীব্র সমালোচনা করে বলেন,
”দেশের সীমান্তের বিভিন্ন স্থানে পুশ-ইন ও হত্যাকাণ্ড বন্ধ না হওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জনজীবন আজ বিপর্যস্ত। আমরা এই অস্থিতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি।”
বক্তারা সীমান্ত হত্যা ও অনুপ্রবেশের ঘটনাকে জাতীয় সার্বভৌমত্বের জন্য চরম হুমকি হিসেবে আখ্যায়িত করেন। তারা পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত ১০০ দিনে বিএসএফের গুলিতে ১৯ জন বাংলাদেশি নাগরিক নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। এর ওপর সম্প্রতি ভারত সরকার তাদের নাগরিকদের সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা ভারত সরকারের এই আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন: এছাড়াও কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।







