সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। একেই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার (২০ মে) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর তীব্র যানজটের সৃষ্টি হলে যানবাহন চলাচল স্বাভাবিক করতে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ ও সড়ক পরিষ্কারের কাজ করেন।
সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় সুনামগঞ্জের দিকে আসা একটি দূরপাল্লার বাসের সঙ্গে সুনামগঞ্জ থেকে সিলেটের যাওয়ার উদ্দেশ্যে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
অপরদিকে, গত মঙ্গলবার রাতে একই মহাসড়কের পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও একজন প্রাণ হারিয়েছেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ অলিউল্লাহ সত্যতা নিশ্চিত করেছেন।







