বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাবিপ্রবি ছাত্রদলের পোস্টার-ব্যানার স্থাপন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পোস্টার ও ব্যানার স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার (৬ নভেম্বর) রাত নয়টায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক চেতনা ও তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে আমাদের এ উদ্যোগ। নতুন প্রজন্মকে দিবসটির ইতিহাস, তাৎপর্য ও চেতনা সম্পর্কে সচেতন করা এবং ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।’







