সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
দুর্ঘটনার কারণ, নিহতদের পরিচয় এবং তারা কোন জেলার বাসিন্দা—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।







