মৃত্যু নিবন্ধন পারফরম্যান্সে সিলেট বিভাগে ১ম নবীগঞ্জের ইউএনও সুলতানা জেরিন
মৃত্যু নিবন্ধন পারফরম্যান্সে ২০২৬ (অক্টোবর) সিলেট বিভাগের সেরা ৩ উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে ১ম স্থান অর্জন করেছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
বিভাগীয় কমিশনারের কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগের জেলা/বিভাগীয় সমন্বয় সভার পারফরম্যান্স মূল্যায়নে মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ, নির্ভুল তথ্য হালনাগাদকরণ এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ কৃতিত্ব অর্জন করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (অক্টোবর) মাসে নবীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ এবং স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় সময়মতো মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার হার উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পায়। ইউএনও সুলতানা জেরিনের দূরদর্শী দিকনির্দেশনা ও নিবিড় তদারকির ফলে এ ক্ষেত্রে শতভাগ কার্যকারিতা অর্জন সম্ভব হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি উপজেলার সকল জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্দ্যোক্তা এবং সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নাগরিকদের জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা সহজ ও দ্রুত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলোতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সিলেট বিভাগে পারফরম্যান্সের দিক থেকে সেরা ৩ ইউএনও-র তালিকা প্রকাশ ও সংবর্ধনার মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তাদের এ ধরনের প্রশংসনীয় কাজের স্বীকৃতি দেওয়া হয়।







